নিজস্ব প্রতিবেদক | ঢাকা
জুলাই গণ–অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাদুঘরে জুলাই গণ–অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র, দলিল, ব্যক্তিগত স্মারক, অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা এবং আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। পাশাপাশি আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসও স্থান পেয়েছে।
আয়োজকদের মতে, এই জাদুঘর নতুন প্রজন্মকে জুলাই গণ–অভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছবিঃ পিআইডি
