সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
বাংলা২৪ খবর, ব্যাখ্যা ও জীবনের গল্প
কবিতা

আবার আসিবে সেদিন কবে?

শিক্ষক (পলিটেকনিক)

আবার আসিবে সেদিন কবে
যেদিন জনতার ঢলে
বাঙালির মুক্তি আসিবে ক্ষণে?

থাকবে না কোনো কালো আইন
রইবে না নাটক
করিবে না আটক
চলিবে না আর গুম – ক্রসফায়ার।
আবার আসিবে সেদিন কবে
যেদিন জনতার ঢলে
বাঙালির মুক্তি আসিবে ক্ষণে?

পথের শিশু ঘরের শিশুর
নিষ্পাপ দেহ হইবে না খুন।
পাখি নয় মাটি নয়
মানুষের রক্ত মিশে গঙ্গার জল।
আবার আসিবে সেদিন কবে
যেদিন জনতার ঢলে
বাঙালির মুক্তি আসিবে ক্ষণে?

দু হাত প্রসারিত করে দাঁড়িয়েও
বন্দুকের গুলি ঝাঁঝরা করে প্রাণ
কতো বিশ্বাস ছিল সে আপন
তবুও ওরা ছাড়লো না কাহারো স্বজন।
আবার আসিবে সেদিন কবে
যেদিন জনতার ঢলে
বাঙালির মুক্তি আসিবে ক্ষণে?

কিভাবে বলি কতো নাম
আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ
আর কতো এভাবেই মৃত্যুকে
করিবে আলিঙ্গন?
পুত্রের লাশ পিতার কাঁধে
মায়ের আর্তনাদ
আর কতো আর কতো আমার স্বাধীন বাংলায়?
আবার আসিবে সেদিন কবে
যেদিন জনতার ঢলে
বাঙালির মুক্তি আসিবে ক্ষণে?

ভয়ে চুপসে ঘরবন্দী
আর কতো রইবে তুমি আমি?
বেঁচে থাকা অন্যায়
যদি হও গর্ত যোদ্ধা
নাম না জানা কাপুরুষের দল !
আবার আসিবে সেদিন কবে
যেদিন জনতার ঢলে
বাঙালির মুক্তি আসিবে ক্ষণে?

দিনে দিনে বাড়িয়াছে দেনা
শুধিতে হইবে ঋণ
বলছে তোমার আমার প্রিয় নজরুল।
এবার কি তবে থামবে লস্কর?
আবার আসিবে সেদিন কবে
যেদিন জনতার ঢলে
বাঙালির মুক্তি আসিবে ক্ষণে?

যদি লিখতেই না পারি
তবে কেনই বা হলাম
তুমি আমি কলম সৈনিক?
যদি বলতেই না পারি
তবে কেনই বা হলাম
এই দেশের নাগরিক?
আবার আসিবে সেদিন কবে
যেদিন জনতার ঢলে
বাঙালির মুক্তি আসিবে ক্ষণে?

বুক ঝাঁঝরা করে দাও
দেহ ছিন্ন ভিন্ন করে দাও
তবুও থাকবো আমি
যেখানে সত্য তুমি ।
একবার নয় বারবার
যতদিন আমি থাকবো মানুষ
যতদিন আমি বলবো বাঙালি

আবার আসিবে সেদিন কবে
যেদিন জনতার ঢলে
বাঙালির মুক্তি আসিবে ক্ষণে?

উৎসর্গ : বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের সকল শহীদ সূর্য সন্তান।