জুলাইয়ে মোরা স্বপ্ন এঁকেছি,
তাই তো গায়ে রক্ত মেখেছি।
জুলাইয়ে মোরা স্বপ্ন দেখেছি,
তাই তো টগবগে স্বাধীন সূর্য পেয়েছি।
রক্তাক্ত জুলাইয়ের বৃষ্টিস্নাত দিনগুলো,
তখন কাটিয়েছি কত রাত এলোমেলো।
জুলাই ‘আমার’ থেকে ‘আমাদের’ হোক
এই জুলাই অমর হোক।
জুলাই পঙ্গুত্ব বরণ করা গাজীদের হোক,
এই জুলাই অমর হোক।
জুলাই বুলেটে বুক চিতিয়ে দেওয়া শহীদের হোক,
এই জুলাই অমর হোক।