দেশের আকাশে বাকশাল
রাণী-মা রাজধানীর উপরে
নদীকে শাসন করার মানুষ
আছে প্রতিটা গ্রামের ভেতরে
পাখির ডাকে নিষেধাজ্ঞা-নোটিশ
যদি তারা গাছের কথা বলে
একটা বয়োবৃদ্ধা হাত সুইচ টিপে
ইতিহাসের পুস্তকে গুলি করে
কাঁচা ধানের গন্ধ কৃষকের বাড়ি
ঘামের গন্ধে ভরা নবান্নোৎসব
অশিক্ষিত মানুষ বোঝেনা কিছুই
সদাজাগ্রত জাফর ইকবালের চোখ
মানুষের জামা পাখিদের ডানা
বিচিত্র রঙ লতাপাতা সুন্দর
নোটিশ ছড়িয়ে দিয়েছে বাতাস
এক রঙে ভরাবে সবার অন্তর
শ্রাবণের আকাশ বৃষ্টির পানি
জলস্থল চিরকাল যাবে ভিজে
গ্রাম-জনপদ বাঁকে বাঁকে বদলায়
চন্দ্রটাও জানান দেয় নিজে
বয়োবৃদ্ধা হাত বোঝেনা ফুল
বোঝে শুধু দুই নলা বন্দুক
চাঁদের দিকে গুলি ছুঁড়ে ভাবে
ছিন্নভিন্ন হয়েছে ফুলের বুক।