সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
বাংলা২৪ খবর, ব্যাখ্যা ও জীবনের গল্প
কবিতা

আমার জুলাই

শিক্ষার্থী, ৪র্থ শ্রেণী, চিটাগং আইডিয়াল স্কুল

আমার মনে পড়ে ভাই জুলাইয়ের কত অক্ত
তাদের কথা যারা দেশের জন্য দিল রক্ত
আবু সাঈদের মুখের দিকে তারা একবারও দেখেনি
তার দিকেও যে বলেছিল ‘পানি লাগবে, পানিই?’
মেরেছিস গুলি আবার নাটক করিস কেন?
পেছনের ওই কান্ডটা কাওকে বলিসনি কেন?
আমার জুলাই, সোনার জুলাই রাখবো মনে চিরদিন
ততদিন আমি বেঁচে থাকবো যতদিন।