বাকশাল ২.০
মেহেদুল হাসান দেশের আকাশে বাকশালরাণী-মা রাজধানীর উপরেনদীকে শাসন করার মানুষআছে প্রতিটা গ্রামের ভেতরে পাখির ডাকে নিষেধাজ্ঞা-নোটিশযদি তারা গাছের কথ…
মেহেদুল হাসান
দেশের আকাশে বাকশালরাণী-মা রাজধানীর উপরেনদীকে শাসন করার মানুষআছে প্রতিটা গ্রামের ভেতরে
পাখির ডাকে নিষেধাজ্ঞা-নোটিশযদি তারা গাছের কথা বলেএকটা বয়োবৃদ্ধা হাত সুইচ টিপেইতিহাসের পুস্তকে গুলি করে
কাঁচা ধানের গন্ধ কৃষকের বাড়িঘামের গন্ধে ভরা নবান্নোৎসবঅশিক্ষিত মানুষ বোঝেনা কিছুইসদাজাগ্রত জাফর ইকবালের চোখ
মানুষের জামা পাখিদের ডানাবিচিত্র রঙ লতাপাতা সুন্দরনোটিশ ছড়িয়ে দিয়েছে বাতাসএক রঙে ভরাবে সবার অন্তর
শ্রাবণের আকাশ বৃষ্টির পানিজলস্থল চিরকাল যাবে ভিজেগ্রাম-জনপদ বাঁকে বাঁকে বদলায়চন্দ্রটাও জানান দেয় নিজে
বয়োবৃদ্ধা হাত বোঝেনা ফুলবোঝে শুধু দুই নলা বন্দুকচাঁদের দিকে গুলি ছুঁড়ে ভাবেছিন্নভিন্ন হয়েছে ফুলের বুক।
