রক্তে মাখা জুলাই ২৪
মহা কালের মহা বিস্ময়,আমাদের রক্তে মাখা জুলাই ২৪,বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, ফ্যাসিবাদের তক্তা নাড়িয়ে দেওয়া আমাদের রক্তাক্ত জুলাই। ১৪ শত শহীদ ও অগণি…
মহা কালের মহা বিস্ময়,আমাদের রক্তে মাখা জুলাই ২৪,বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, ফ্যাসিবাদের তক্তা নাড়িয়ে দেওয়া আমাদের রক্তাক্ত জুলাই।
১৪ শত শহীদ ও অগণিত পঙ্গুত্বের বিনিময়ে পাওয়ামুজিববাদের পতনের নাম জুলাই ২৪।ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বজ্র দীপ্ত কন্ঠে উচ্চারণেসেই গণঅভ্যূত্থানের নাম জুলাই ২৪।সন্তান হারিয়ে নিঃস্ব হয়ে হাহাকারের দীর্ঘশ্বাসের নাম জুলাই ২৪।
আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ সহ নাম না জানা হাজারোশহীদের রক্তে রঞ্জিত ক্ষমতার বসে, জনগণের গণ রায়কে উপেক্ষা করার নাম জুলাই ২৪।অন্যায় ও অবিচারের বিরুদ্ধে, দায় ও ইনসাফের পক্ষে কথা বলার নাম জুলাই ২৪।জুলাই আমার জুলাই আমাদের অহংকার।ইনকিলাব জিন্দাবাদ।
