আবার আসিবে সেদিন কবে?
আবার আসিবে সেদিন কবেযেদিন জনতার ঢলেবাঙালির মুক্তি আসিবে ক্ষণে? থাকবে না কোনো কালো আইনরইবে না নাটককরিবে না আটকচলিবে না আর গুম – ক্রসফায়ার।আবা…
আবার আসিবে সেদিন কবেযেদিন জনতার ঢলেবাঙালির মুক্তি আসিবে ক্ষণে?
থাকবে না কোনো কালো আইনরইবে না নাটককরিবে না আটকচলিবে না আর গুম – ক্রসফায়ার।আবার আসিবে সেদিন কবেযেদিন জনতার ঢলেবাঙালির মুক্তি আসিবে ক্ষণে?
পথের শিশু ঘরের শিশুরনিষ্পাপ দেহ হইবে না খুন।পাখি নয় মাটি নয়মানুষের রক্ত মিশে গঙ্গার জল।আবার আসিবে সেদিন কবেযেদিন জনতার ঢলেবাঙালির মুক্তি আসিবে ক্ষণে?
দু হাত প্রসারিত করে দাঁড়িয়েওবন্দুকের গুলি ঝাঁঝরা করে প্রাণকতো বিশ্বাস ছিল সে আপনতবুও ওরা ছাড়লো না কাহারো স্বজন।আবার আসিবে সেদিন কবেযেদিন জনতার ঢলেবাঙালির মুক্তি আসিবে ক্ষণে?
কিভাবে বলি কতো নামআবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধআর কতো এভাবেই মৃত্যুকেকরিবে আলিঙ্গন?পুত্রের লাশ পিতার কাঁধেমায়ের আর্তনাদআর কতো আর কতো আমার স্বাধীন বাংলায়?আবার আসিবে সেদিন কবেযেদিন জনতার ঢলেবাঙালির মুক্তি আসিবে ক্ষণে?
ভয়ে চুপসে ঘরবন্দীআর কতো রইবে তুমি আমি?বেঁচে থাকা অন্যায়যদি হও গর্ত যোদ্ধানাম না জানা কাপুরুষের দল !আবার আসিবে সেদিন কবেযেদিন জনতার ঢলেবাঙালির মুক্তি আসিবে ক্ষণে?
দিনে দিনে বাড়িয়াছে দেনাশুধিতে হইবে ঋণবলছে তোমার আমার প্রিয় নজরুল।এবার কি তবে থামবে লস্কর?আবার আসিবে সেদিন কবেযেদিন জনতার ঢলেবাঙালির মুক্তি আসিবে ক্ষণে?
যদি লিখতেই না পারিতবে কেনই বা হলামতুমি আমি কলম সৈনিক?যদি বলতেই না পারিতবে কেনই বা হলামএই দেশের নাগরিক?আবার আসিবে সেদিন কবেযেদিন জনতার ঢলেবাঙালির মুক্তি আসিবে ক্ষণে?
বুক ঝাঁঝরা করে দাওদেহ ছিন্ন ভিন্ন করে দাওতবুও থাকবো আমিযেখানে সত্য তুমি ।একবার নয় বারবারযতদিন আমি থাকবো মানুষযতদিন আমি বলবো বাঙালি
আবার আসিবে সেদিন কবেযেদিন জনতার ঢলেবাঙালির মুক্তি আসিবে ক্ষণে?
উৎসর্গ : বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের সকল শহীদ সূর্য সন্তান।
