পোড়াজমির আখ্যান
মাঠে মাঠে পড়ে আছে শূণ্যতাশহুরে গ্রামের প্রান্তরে প্রান্তরেবড় আপার স্নেহের কোলে কোলেশুয়ে আছে ইতস্তত লাশেরাচুলে বিনি কেটে কেটে চলেছে তাদেরসংগী হারানো এক…
মাঠে মাঠে পড়ে আছে শূণ্যতাশহুরে গ্রামের প্রান্তরে প্রান্তরেবড় আপার স্নেহের কোলে কোলেশুয়ে আছে ইতস্তত লাশেরাচুলে বিনি কেটে কেটে চলেছে তাদেরসংগী হারানো একাকী ড্রাগন।
যার মরেছে সব, মারতে তার আর কোননাই দ্বিধা। হৃদয়ে জ্বলে জাহান্নামের আগুন।
পেটে খিদা নিয়ে মরে গেলো যে মায়ের বেটা।তার আহাজারিকে বলো, ও মিমের সন্তানেরা।বেহেশতে এখন তাদের জন্য বরাদ্দ হয়েছে কোটা।
খাবার অফুরান, মন্থনরত সুন্দরী যুবতীরা।মাঠে মাঠে নানান ফসল ফলেছে আজ,
হেমন্তের কালো ধোয়ায় নষ্ট ধানের বীজ।কাস্তে হাতে হাতে কৃষকের দলনিজের লিংগ নিজেই চাটছে অনর্গল।
এমতি মাস্টারবেশনের ভেতর,শিশুদের খাচ্ছে লাশ চোরাগোপ্তা ঈদুর।
কোনদিকে যাব আমি?
চোখ নাই, মুখ নাই, মেরুদন্ড নাইকোন পথে গিয়ে থামি?
চক্ষুহীন, আকৃতিহীন কেউআমাকে তবু দেখিয়ে নিচ্ছে পথনিজের ধড়ে নাই মাথাতবু সেজে আছে আমার মস্তক।
