জুলাইয়ের ফাগুন
এই ঘনঘটা বৃষ্টিস্নাত শ্রাবণেবাংলার রাজপথেজুলাইয়ের ফাগুন নেমেছে—দ্রোহ আর প্রেমে। এই দ্রোহের আওয়াজযাদের কানে বাজে না,তারা বধির। এই প্রেমযাদের হৃদয়…
এই ঘনঘটা বৃষ্টিস্নাত শ্রাবণেবাংলার রাজপথেজুলাইয়ের ফাগুন নেমেছে—দ্রোহ আর প্রেমে।
এই দ্রোহের আওয়াজযাদের কানে বাজে না,তারা বধির।
এই প্রেমযাদের হৃদয় বিদীর্ণ করেনি,তারা ক্লীব।
এই দ্রোহের রঙ দেখেযারা ক্রোধান্বিত হয়নি,তারা দলান্ধ।
এই ফাগুন—জনস্রোতের আগুন,বিস্তৃত দাবানল।
দেখতে পাচ্ছ কিরক্তের রঙ?স্বৈরাচারের বুলেটে শিশুরছিন্নভিন্ন মাথাফুল হয়ে ফোটে।
বিল্ডিংয়ের কার্নিশে ঝুলে আছেশ্রমিকের বুলেটবিদ্ধ লাশ।
ছাত্রজনতার বুক চিরেবেরিয়ে আসেশহীদের লাল কালি।
রাজপথে ছড়িয়ে-ছিটিয়েপড়ে আছেরক্তাক্ত কৃষ্ণচূড়ারা।
তবে শুনতে পাচ্ছ কিভাষার আওয়াজ?
জনতার ক্রোধ—দেয়ালের এপাশেপেরেক ঠুকলেওপাশেও প্রতিধ্বনি হয়।
এই ধ্বনি পতনের,এই ধ্বনি ভাঙনের,এই ধ্বনি দ্রোহের,এই ধ্বনি আগুনের,এই ধ্বনি প্রেমের।
এখনো যারা ক্ষমতারলাল জামদানীরস্বপ্নদোষে,
শুক্রপতনেরউল্লাসে ভাসে—
আড়ালে নতুন সূর্যমুচকি হাসেসর্বনাশের চৈত্রমাসে।
