বুক পেতে দিলাম
আমাকে গুলি করো।বুক পেতে দিলাম,আমাকে গুলি করো।রক্তের নদী বেয়েইএকদিন ভীড়বে মুক্তির তরী। গুলি করো, তোমার বেয়নেট আছে, আছে মানুষ মারার বুলেট।আমি বহন …
আমাকে গুলি করো।বুক পেতে দিলাম,আমাকে গুলি করো।রক্তের নদী বেয়েইএকদিন ভীড়বে মুক্তির তরী।
গুলি করো, তোমার বেয়নেট আছে, আছে মানুষ মারার বুলেট।আমি বহন করি হৃদয় ধারণ করি মানুষ, তোমার বুলেট ফুরিয়ে গেলেঅসংখ্য প্রজাপতির মতো ছুটে আসবে মানুষ, দলবেঁধেফুলের পাপড়ির মতো বাতাসে মিশবে হুংকার।
চিৎকার দিয়ে সব পাখিরা বলবে আবু সাঈদ মরলো ক্যানো?এই পৃথিবীর তাবৎ স্বৈরাচারের পরিণতিকোনও স্বৈরাচারের বিবেকে আঘাত হানেনি কারণ ভয়ঙ্কর পরিণতিই তাদের গন্তব্য।আর তাজা রক্ত ঢেলে আমরা ঠিক বেঁচে থাকবো মানুষের হৃদয়েই,আমরা বেঁচে থাকবো স্বস্তির নি:শ্বাস আর দখিনা বাতাসে।
কতোটুকু ক্ষমতা আছে তোমার?আমার চেয়ে বেশি?যে মানুষকে ভালোবাসে,যে বুলেটে হৃদয় সঁপে দেয় মানুষ বাঁচবে বলে?
এই মৃত্যু উপত্যকাইআমার দেশ, এখানেআমি ফুল ফোটাবো,আমি সাজিয়ে তুলবোচির শান্তির আবাস।
