নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভস-এর ইফতারে অনুষ্ঠিত হল।


নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম “অল্টারনেটিভস” এর ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩ মার্চ) বনানীস্থ হোটেল প্ল্যাটিনাম গ্র্যান্ডে অনুষ্ঠিতব্য এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দেশের বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অল্টারনেটিভসের জাতীয় সাংগঠনিক কমিটির সদস্যরা। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জেবিনের নেতৃত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অল্টারনেটিভসের ১৭ সদস্যের বাইরে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদার, সাংবাদিক ও গবেষক আলতাফ পারভেজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মাহবুব আনাম ও তার স্ত্রী জাকিয়া আনাম, সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনীম জারা, গায়ক আনুশেহ আনাদিল, রাজনৈতিক দল এনপিএ’র সংগঠক অনিক রায় সহ, জাতীয় ছাত্রসভার সংগঠকরা সহ আরো অনেকে।

ইফতারের পূর্বে অল্টারনেটিভসের জন্ম, রাজনৈতিক মতাদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সকলের সামনে তুলে ধরা হয়। আমন্ত্রিত অতিথিদের সামনে বক্তব্য রাখেন অল্টারনেটিভসের প্রতিষ্ঠাতা সংগঠক মাহফুজ আলম ও সংগঠক ডা. তাজনুভা জেবিন।

ইফতারের আগের মুহূর্তে কোরআন তেলোয়াত ও মোনাজাতের শেষে ইফতারের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অল্টারনেভিসের সংগঠকদের সাথে আমন্ত্রিত অতিথিরা ইফতার শেষে মতবিনিময় করেন। ইফতারে আমন্ত্রিত অতিথিরা অল্টারনেভিস’কে শুভকামনা জানিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে অল্টারনেটিভস একটি ভিন্ন মাত্রা যোগ করতে চায়। বাংলাদেশের মানুষ যে রাজনীতির স্বপ্নটা এত বছর যাবত দেখে আসছে অল্টারনেভিস সেটাকে বাস্তবায়ন করতে পারবে বলে উনারা বিশ্বাস রাখেন।

admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *